শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১৫০০ মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা গত আড়াই মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

 

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টা) ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এই সময়ে মারা গেছেন ১ হাজার ৫৯২ জন মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা গত একদিনের হিসেবে গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ।

 

এ নিয়ে দেশটিতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই। মৃত্যু ও আক্রান্তের বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত বেড়ে ৪৩ লাখ ৫০ হাজার ছুঁই ছুঁই, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

 

আন্তর্জাতিক উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। তাদের হিসেবে আর দুহাজার হলেই দেশটিতে আক্রান্ত ৪৪ লাখে পৌঁছাবে। আর মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে।

 

আক্রান্ত-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। আক্রান্ত ২৪ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে; এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৬০০ মানুষের। ভারত আক্রান্তের তালিকায় আছে তৃতীয়স্থানে, ১৫ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর তালিকায় আছে ষষ্ঠস্থানে, ৩৩ হাজার ৪০০ ছাড়িয়েছে।

 

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ১ কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে। এর মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৩ হাজার মানুষের। সুস্থদের সংখ্যা ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে বিস্তার ঘটিয়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023