শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

প্রতিবছর ফিরবে না করোনা মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। অজানা এই ভাইরাসে বিশ্বব্যাপী সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ২৯৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪৬৫ জনে। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভয়াবহ এই ভাইরাসের প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে। প্রতিবছর ইনফ্লুয়েঞ্জার মতো এটি ফিরে আসবে না। খবর রয়টার্স ও আনাদুলু এজেন্সির।

 

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস এক অনলাইন ব্রিফিংয়ে বলেন, প্রতি মৌসুমে করোনা ভাইরাস ফিরে আসবে কি না সেটি নিয়ে সব মানুষ চিন্তিত। তবে আমাদের সবার ভাবা উচিত যে, এটি নতুন ভাইরাস এবং ভিন্নরকম আচরণ করছে। এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।

 

বিশ্বের যেসব দেশে করোনার সংক্রমণ কমছে সেসব দেশের মানুষের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা। তিনি এসব দেশকে আরও সতর্ক হওয়া এবং জমায়েতের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

 

যাদের ইতোমধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পেয়েছে এবং স্বাস্থ্যের অবনতি হয়েছে, তাদের ফ্লুর ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান হ্যারিস।

 

হ্যারিস বলেন, আপনার যদি করোনার উপসর্গ দেখা দেয় তাহলে নিজেকে আইসোলেট করুন। এছাড়া করোনা আক্রান্ত কারো সংস্পর্শে আসলেও নিজেকে আইসোলেট করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023