শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতীয় দলকে নেতৃত্ব দেয়া ক্রিকেটার এখন দিনমজুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক

করোনার ভয়াল থাবা অনেকের জীবনই ক্ষত-বিক্ষত করে দিয়েছে। কাজ হারিয়ে স্বচ্ছল অনেক পরিবারও পথে বসতে চলেছে। কিন্তু জীবিকা হারালেও জীবন তো আর থেমে থাকে না। বাঁচার জন্য বাধ্য হয়েই অনেককে পেশা বদলাতে হচ্ছে।

 

ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজেন্দ্র সিং ধামিই যেমন জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছেন দিনমজুরের কাজ। প্রতিবন্ধী এই ক্রিকেটার এখন মনরেগা প্রকল্পের আওতায় শ্রমিক হিসাবে কাজ করছেন।

 

রাজেন্দ্র সিংয়ের শরীরের ৯০ ভাগই পক্ষাঘাতের কারণে অক্ষম। তাই আর দশজন সুস্থ মানুষের মতো তিনি সব কাজ করতে পারেন না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঁচতে তো হবে!

 

হুইলচেয়ার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তার দুঃখের কথা জানিয়ে বলেন, ‘একটি টুর্নামেন্টে খেলব বলে সব ঠিকঠাক ছিল, কিন্তু কোভিড -১৯ এর কারণে সেটি স্থগিত হয়ে গেছে। এই অবস্থায় আমার আর কী করার আছে? আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি।’

 

এদিকে ভারতের উত্তরাখন্ড রাজ্যের পিথোরাগড় জেলা শাসক ডঃ বিজয় কুমার জোগদান্দে বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে জেলার ক্রীড়া কর্মকর্তাকে ওই ক্রিকেটারকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। সেই সাহায্যের ব্যবস্থা হয়ে গেলে রাজেন্দ্র সিংয়ের সমস্যা কেটে যাবে বলে বিশ্বাস তার।

 

ভারতে রাজেন্দ্র সিংয়ের মতো করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন আরও অনেক মানুষ। দেশটিতে করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বিশ্বে সবচেয়ে বেশি দ্রুত হারে করোনা বৃদ্ধি পাচ্ছে ভারতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023