শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাজ রাজ্জাককে নিয়ে শাকিবের আবেগঘন স্ট্যাটাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক

মহামারী করোনার কারণে বন্ধ রয়েছে শুটিং ও সিনেমাহলগুলো। যার কারণে বাংলাদেশ চলচ্চিত্রাঙ্গনে গুমোট এক পরিবেশের সৃষ্টি হয়েছে। আবার এর মধ্যেই শিল্পী সমিতির কিছু বিষয় নিয়ে উত্তপ্ত বাংলাদেশ চলচ্চিত্র এফডিসি।

 

 

এমন দুর্বিসহ পরিস্থিতিতে ঢাকাই বাংলা ছবির কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে স্মরণ করলেন হালের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। প্রিয় এই নায়ককে স্মরণ করে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।

 

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নায়করাজের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান।

 

শাকিব খানের সেই স্ট্যাটাসটি বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হল-

 

‘চলচ্চিত্রের এই দুঃসময়ে সত্যি আজ আপনার কথা খুব মনে পড়ছে। আপনি বেঁচে থাকলে আপনাকে সঙ্গে নিয়ে হয়তো চলচ্চিত্রকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারতাম এবং সব সমস্যার খুব দ্রুত সমাধান করে ফেলতাম। হে পরম শ্রদ্ধেয় ওপারে অনেক ভালো থাকেন, শান্তিতে থাকেন আমাদের নায়করাজ রাজ্জাক।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023