শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পল্লবী থানায় বোমা বিস্ফোরণে পুলিশসহ আহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর মিরপুর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই অংকুশ, এসআই শফিক, এসআই রুমি ও ইন্সপেক্টর ইমদাদ। এছাড়া রিয়াজ নামের একজন সিভিলিয়ান আহত হয়েছেন।

 

আহতদের মধ্যে এসআই অংকুশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়। এসআই শফিক ও ইন্সপেক্টর ইমদাদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর আহত এসআই রুমি ও রিয়াজ ঢামেকে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

 

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলছেন, গোপন সূত্রের খবরে মঙ্গলবার ৩ জন ভাড়াটিয়া খুনিকে গ্রেপ্তার করেছিল পল্লবী থানার পুলিশ। তাদের কাছ থেকে দুইটি পিস্তল আর জিনিসপত্র উদ্ধার করা হয়, তার মধ্যে ওয়েট মেশিনের (ওজন পরিমাপ করার যন্ত্র) মতো দেখতে একটি বস্তু ছিল। আজ সকাল ৭টার দিকে সেই ওয়েট মেশিনের মতো বস্তুটির বিস্ফোরণ ঘটলে ৪ জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়।

 

কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেটা নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023