শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নতুন করে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা ভাইরাস মোকাবিলায় আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কোনো নন–ক্যাডার তালিকা থেকে নয়, সম্পূর্ণ নতুন বিসিএসে এই নিয়োগ দিতে চায় সরকার। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র এসেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)। সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, ‘নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। এজন্য বিসিএস বিধি সংশোধন করতে হবে। এ নিয়ে কাজ চলছে।’

 

কবে নাগাদ নতুন বিসিএসের বিজ্ঞপ্তি আসবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জনপ্রশাসন থেকে সংশোধিত বিধি জারি ও চিকিৎসক সংকট মোকাবিলার জন্য হওয়ায় আশা করা যায় বেশি সময় লাগবে না।’

 

প্রসঙ্গত, করোনা পরিস্থিতে চিকিৎসকের জরুরি সংকট মোকাবিলায় গত ৩০ এপ্রিল ২ হাজার চিকিৎসককে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। ওই দিন সিনিয়র স্টাফ নার্স পদে পাঁচ হাজার ৫৪ জনও নিয়োগের সুপারিশ করে কমিশন। দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়ে গত ১০ মে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।

 

৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা, ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে পিএসসির সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে তাদের নিয়োগ দেওয়া হয়। এরপরও চিকিৎসকের সংকট থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানায় পিএসসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023