শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ৪ মাদক কারবারি নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের ভাষ্য, মাদক বেচা-কেনা নিয়ে গোলাগুলিতে এরা নিহত হয়। নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে।

 

 

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে টেকনাফের খারাংখালী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

 

তিনি বলেন, টেকনাফের খারাংখালী এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

 

এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুইটি দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

 

নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023