শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভিয়েতনামে বাস দুর্ঘটনায় নিহত ১৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভিয়েতনামে একটি স্কুলের পুনর্মিলনী ভ্রমণের বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে ডং হোই উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০ জন প্রাক্তন শিক্ষার্থী ছিল।

 

 

তারা তাদের গ্র্যাজুয়েশনের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে মধ্য কোয়ং বিনহ প্রদেশে বিদ্যালয়টিতে যাচ্ছিলেন।

 

ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, মহাসড়কে একটি মোড় ঘোরার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে গিয়ে অন্তত ১৩ আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন, বাসটি ঢাল বেয়ে নামার সময় ব্রেক ভেঙে যায়। এর পরই দুর্ঘটনা ঘটে।

 

মূলত ভিয়েতনামে সড়কপথে ভ্রমণ বেশ বিপজ্জনক বিষয়ে পরিণত হয়েছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, দেশটিতে সড়ক দুর্ঘটনাজনিত আঘাত ১৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ। চলতি বছরের প্রথম ৬ মাসে এখন পর্যন্ত ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৩ হাজার ২০০ জনেরও বেশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023