শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আজই ভারতের উদ্দেশে রওনা দিচ্ছে ভয়ঙ্কর যুদ্ধবিমান রাফাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

সমরাস্ত্রে চীনকে টক্কর দিতে কোমর বেঁধেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারের আধুনিকীকরণ করতে মোটা অঙ্কের টাকাও ধার্য করেছে দেশটির সরকার। চীনের রক্তচাপ বাড়িয়ে আজই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা দিচ্ছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ভারতীয় পাইলটরাই যুদ্ধ বিমানগুলোকে উড়িয়ে আনবেন। সব ঠিক থাকলে বুধবার দেশে পৌঁছাবে অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো। হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে এই যুদ্ধবিমানগুলো। সব প্রস্তুতি ঠিক থাকলে সাতদিনের মাথায় রাফাল পাঠিয়ে দেওয়া হবে পূর্ব লাদাখে।

 

ভারতীয় বিমানবাহিনী সেনা সূত্রের খবর, ভারতে আসার আগে পাইলটরা সাময়িক বিরতি নেবেন আবু ধাবির আল ধাফরা বিমানঘাঁটিতে। মাঝ আকাশে দু’বার জ্বালানি ভরা হবে ফাইটার জেটগুলোতে। ওই যুদ্ধবিমানগুলোতে সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তিও যুক্ত করেছে দাসো অ্যাভিয়েশন।

প্রসঙ্গত, রাফালে যুদ্ধবিমান ওড়ানোর জন্য ফ্রান্স থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশের ১২ জন পাইলটকে। এয়ারবাস ৩৩০ মাল্টিরোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট উড়িয়ে কীভাবে মাঝ আকাশে জ্বালানি ভরতে হবে সেই প্রশিক্ষণ নিয়েছেন পাইলটরা। রাফাল যুদ্ধবিমান ওড়ানোর পদ্ধতি ও মাঝ আকাশে জ্বালানির ভরার প্রক্রিয়া জানতে আরও ৩৬ জন বায়ুসেনার পাইলটের নাম নথিভুক্ত করা হয়েছে। তারাও ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নেবেন।

 

সামরিক পরিভাষায় রাফালকে বলে মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের। রাফালকে আরও শক্তিশালী করার জন্য ‘মেটিওর’ এবং ‘স্কাল্প’ নামে দুটি মিসাইলও যোগ করা হতে পারে। পাশাপাশি এটিকে আরও শক্তিশালী করতে আনা হচ্ছে হ্যামার ক্ষেপণাস্ত্রও। সূত্র: সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023