শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনা থেকে বাঁচতে মদের আসরে ৫০ শিশু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

এ যেন আজব দেশের গজব কাহিনী। মহামারী করোনা থেকে বাঁচাতে সারি সারি ভাবে প্রায় ৫০ শিশুকে বসানো হয়েছে মদের আসরে। এমনকি সেখানে শিশুদের পান করানো হয় দেশি মদ।

 

ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশার মালকিনগিরি জেলার পসরানপল্লী গ্রামে। অধিকাংশ আদিবাসী অধ্যুষিত এই গ্রামের বাসিন্দারা গত সোমবার করোনা সংক্রমণ থেকে নিস্কৃতি পাওয়ার আশায় গ্রামের ৫০ জন শিশুকে দেশি মদ পান করায়।

 

জানা যায়, ওই গ্রামের অন্তত ৫০টি শিশুকে গ্রাম সংলগ্ন একটি মাঠে সারি দিয়ে বসানো হয়। তারপর সবুজ শালপাতার প্লেটে করে সলপ রস দিয়ে তৈরি দেশি মদ পান করানো হয়। আর উদ্ভট এই কাণ্ডের সময় কোনোরকম সামাজিক দূরত্ব মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এমনকি ওই শিশুরা গা ঘেঁষাঘেঁষি করে বসেছিলো। তাদের মুখে মাস্কও পরানো হয়নি।

 

স্থানীয় সুত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় স্থানীয় জঙ্গল থেকে কমপক্ষে পাঁচ হাঁড়ি সলপ রস সংগ্রহ করে গ্রামবাসীরা। তারপর তা চোলাই মদ হিসাবে তৈরি করা হয়। অনেকটা খেজুর এবং পাম প্রজাতির ফলের মতো হয় সলপ গাছ। এই গাছ জঙ্গলে প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে। ভারতের ওডিশা, ছত্রিশগড় এবং অন্ধ্রপ্রদেশের আদিবাসী উপজাতিরা চোলাই মদ তৈরি করার জন্য এই ফলের রস ব্যবহার করেন।

 

ওডিশার অধিকাংশ আদিবাসীরা মনে করেন, সলপ রস দিয়ে তৈরি দেশি মদ খেলে তাদের শরীরে যে কোনও রোগের সঙ্গে লড়াই করার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। যা করোনা ঠেকাতেও সক্ষম বলে তাদের ধারনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023