শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ‘গোলাগুলিতে’ ৭ মামলার আসামি ‘গরু রাব্বি’ নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় দু’দল দুষ্কৃতকারীর গোলাগুলিতে কুখ্যাত মাদক এবং অস্ত্র ব্যবসায়ী আল-আমিন শেখ রাব্বি ওরফে গরু রাব্বি (৩৭) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রাব্বি খুন, অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ৭ মামলার আসামি।

 

মঙ্গলবার রাত ২টায় বগুড়া শহরের নুরানি মোড় সংলগ্ন নিশিন্দারা চকোরপাড়া জাহিদ মেটালের ইউক্যালিপটাস বাগানে এই গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাব্বিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

সদর থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ সংবাদ আসে শহরের নূরানী মোড়ে জাহিদ মেটালের বাগানে দুইদল দুষ্কৃতকারীর মাঝে গোলাগুলি হচ্ছে। এমন সংবাদ পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির, ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজাসহ পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। সেখানে গিয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরে স্থানীয় লোকজন তাকে আল আমিন শেখ রাব্বি ওরফে গরু রাব্বি হিসেবে শনাক্ত করেন। তার বাবার নাম খালেকুজ্জামান হেলাল। বাড়ি শহরের সুলতানগঞ্জ পাড়া (ঘোনপাড়া) এলাকায়।

 

থানার রেকর্ড পর্যালোচনা করে পুলিশ জানায়, রাব্বির নামে খুন, অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ৭টি মামলা রয়েছে। তিনি এলাকায় অস্ত্রবাজ এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

 

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র সনাতন চক্রবর্তী বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023