শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

স্পেশাল ক্যাটল ট্রেন, প্রতিটি গরুর ভাড়া ৭৫০ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

যশোর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী, উল্লাপাড়া থেকে ৭৫০ টাকায় প্রতিটি কোরবানির গরু ঢাকায় আসবে। এ জন্য দুটি স্পেশাল ক্যাটল ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।

 

ট্রেনে কোরবানির পশুগুলো স্বল্প খরচে ও রাস্তায় ভোগান্তি ছাড়া, আরামদায়ক পরিবেশে ঢাকায় নেওয়ার জন্য এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। এসব অঞ্চলের গরু খামারি, ব্যবসায়ী, উপজেলা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

 

রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, মৌসুমী ফল আম পরিবহনের পর এবার আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে রেলওয়ে পাকশী বিভাগ স্পেশাল ক্যাটল ট্রেন (কোরবানির পশু আনা-নেওয়ার জন্য বিশেষ ট্রেন) চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। গরুর খামার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে ট্রেনে কোরবানির পশু আনা-নেওয়ার খরচসহ নানা সুবিধার কথা আলোচনা করা হয়েছে। আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন খামার মালিক, ব্যবসায়ী ও পালনকারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023