শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনায় আক্রান্ত ৫২, সুস্থ ৬০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় নতুন করে ৫২জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৬৩জনে দাঁড়ালো।

 

সোমবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ তথ্য উল্লেখ করে জানানো হয়, ১২জুলাই বগুড়ায় পরীক্ষা করা ২৫৪টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২জন। এর মধ্যে পুরুষ ৩৭জন, নারী ১২জন এবং বাকি ৩জন শিশু।

 

গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সেই থেকে ১২ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২হাজার ৪৯৫টি। এর মধ্যে ১৯হাজার ৯৯৬টির ফলাফল এসেছে।

 

বগুড়ার ভারপ্রাপ্ত  সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান অনলাইন ব্রিফিংয়ে জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৬০জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক হাজার ৮৩৭জন সুস্থ হলেন। তবে জেলায় নতুন করে কোন মৃত্যু না থাকায় মোট মৃত্যুর সংখ্যা ৭০জনেই অপরিবর্তিত রয়েছে।

 

তিনি জানান, ১২জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৭ জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৬৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৫টি।

 

নতুন আক্রান্ত ৫২জনের মধ্যে সদর ৩৪, ধুনট ৫ শাজাহানপুর ৪, কাহালু ২, দুপচাঁচিয়া ২, গাবতলী, শেরপুর, শিবগঞ্জ, সোনাতলা ও সারিয়াকান্দি একজন করে রয়েছেন।

 

ডা. মোস্তাফিজুর রহমান আরও জানান, নতুন করে আক্রান্ত ৫২ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023