শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বাংলাদেশে ভারতের নয়া হাইকমিশনার দোরাইস্বামী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবেন। ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের রোববারের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

 

অবশ্য আগেই রীভা গাঙ্গুলি দাশের ফিরে যাওয়া নিয়ে খবর মিলেছিল। তবে তখনো নতুন দায়িত্বে কে আসছেন তা জানা যায়নি।

 

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর বিক্রম দোরাইস্বামী ১৯৯২ ব্যাচের কর্মকর্তা হিসেবে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এর আগে তিনি উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে হংকং, বেইজিং, নিউইয়র্ক, জোহানেসবার্গে ভারতের কূটনৈতিক মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

 

অন্যদিকে দেশে ফিরে রীভা গাঙ্গুলি দাশ যোগ দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে। তিনি ঢাকায় আসার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

গত বছরের ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাশ। তার আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বর্তমানে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023