শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হঠাৎ লাদাখ সফরে মোদি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

লাদাখে আকস্মিক সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডয়েচে ভেলে ও ইয়নের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

 

শুক্রবার সকালে ভারত-চীন সীমান্তের থমথমে পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। মোদির এই সফর ভারতীয় সেনাদের মনোবল বাড়ার সঙ্গে সীমান্তের ওই দুর্গম এলাকাতে তার পৌঁছে যাওয়ার খবর চীনকেও কড়া বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

 

প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতি অনুসারে, দুর্গম নিমু অঞ্চলেও ঘুরে বেড়িয়েছেন মোদি। শুক্রবার খুব ভোরে ওই এলাকায় পৌঁছে যান বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে।

 

সেখানে তিনি পদাতিক সেনা, বায়ুসেনা এবং আইটিবিপি (ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ) -এর কর্মীদের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলছেন।

 

১৫ জুন ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক কর্নেল সহ মোট ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সেই ঘটনার প্রসঙ্গে মন কি বাত অনুষ্ঠানে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। আর এবার সরাসরি লাদাখের সেনাঘাঁটিতে পা রেখে যেন আরও পরিষ্কারভাবে ভারতের আপোষহীন মনোভাব ফুটিয়ে তুললেন মোদি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023