শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভারতীয় ভূখণ্ডের একটা বড় অংশ নিজেদের মানচিত্রে নিতে চাইছে চীন!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

উদ্দেশ্য লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার। যাতে ভারত ও চীনের মধ্যে যে যুদ্ধাবস্তা সৃষ্টি হয়েছে, তা খানিকটা নিয়ন্ত্রণে আনা যায়। এর আগেও বার দুই একই ইস্যুতে বৈঠক হয়েছে। কিন্তু কোনও সমাধান হয়নি। মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না। প্রায় ১২ ঘণ্টার ক্রপ কমান্ডার পর্যায়ের বৈঠকেও লাদাখ সীমান্তে থেকে সেনা প্রত্যাহার নিয়ে চূড়ান্ত কোনও সমাধানে পৌঁছাতে পারলেন না ভারত ও চিনের সেনা কর্মকর্তারা। অন্তত এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

 

মঙ্গলবার সীমান্তের ওপারে মালডোতে চীনা সেনা ছাউনিতে দুই দেশের ক্রপ কম্যান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠক হয়। আগের মতোই ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর ১৪ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অন্যদিকে চীনের পক্ষে বৈঠকে ছিলেন পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ জিনজিয়াং মিলিটারি রিজিয়নের কম্যান্ডার জেনারেল লিউ লিন। কিন্তু ১২ ঘণ্টার সেই বৈঠকের পরও কোনও সমাধান বের করতে পারেননি দুই দেশের সেনাবাহিনীর কমান্ডাররা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বলছে, এদিনের বৈঠকে চীনের পক্ষ থেকে পূর্ব লাদাখে দুই দেশের ‘সীমানা’ পুনর্বিন্যাসের দাবি জানানো হয়। যা মানতে চাননি ভারতীয় সেনা কর্মকর্তারা। চীনারা ভারতীয় ভূখণ্ডের একটা বড় অংশ নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিতে চাইছে। যা ভারতের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এদিনের বৈঠকে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সীমান্তে চীনকে এপ্রিলের আগের স্থিতাবস্থা ফিরিয়ে দিতে হবে।

 

অন্যদিকে, চীনের দাবি তারা গালওয়ান (Gallowan) থেকে সেনা প্রত্যাহার করবে না। আবার প্যাংগং  (Pangong Tso) থেকে ভারতীয় সেনাকে ২-৩ কিলোমিটার পিছিয়ে আসতে হবে। যার অর্থ প্যাংগংয়ের কাছে ফিঙ্গার ৪ (যা কিনা শুরু থেকেই ভারতের অন্তর্গত) থেকেও পিছিয়ে আসতে হবে ভারতীয় সেনাকে। যা ভারতের পক্ষে মানা সম্ভব নয়।  দীর্ঘ আলোচনার পরও নিজেদের দাবিতে অনড় দুই দেশ। স্বাভাবিকভাবেই মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত কোনও সমাধানে আসা সম্ভব হয়নি। তবে, এই পর্যায়ের আলোচনা আগামী দিনেও চলবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023