শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

​শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এক সড়ক নিরাপত্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ৩টায় বিদ্যালয় হলরুমে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নিসচার উপদেষ্টা এস এম তাজুল ইসলাম। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।

​কর্মশালায় বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে কেবল চালকদের সচেতন করাই যথেষ্ট নয়; পথচারী, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষাজীবন থেকেই তাদের ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।” ​এ সময় বক্তারা শিক্ষার্থীদের রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ও নির্দিষ্ট স্থান ব্যবহার করা, চলন্ত যানবাহনে ওঠানামা না করা, হেঁটে চলার সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং সার্বিক ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান।

​কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ, আহসান হাবিব, সোহেলী পারভীন, আয়েশা সিদ্দিকা, শহিদুল ইসলাম, সুফি আলম, সিরাতুল জান্নাত জুয়েল, খায়রুল ইসলাম, মেহেরুল ইসলাম, জাহিদুল ইসলাম এবং নিসচার পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন নয়ন, সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ আব্দুল মতিন ও সদস্য রাইসুল ইসলামসহ সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023