শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ট্রাকের মধ্যে ঘুম, প্রাণ গেল ৩ জনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর ঢাকা থেকে প্লেনশিট ভর্তি (বগুড়া ট-১১-২৩৩৯) একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১টার দিকে মহাসড়কের চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠিয়ে দেন। এ সময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিনজনের ওপর পড়ে। এতে তিনজনই মারা যান।

 

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নিয়েছে।

 

গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023