শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়ন থেকে নবস্বামী সাইদুল ইসলাম (২৮) এর লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। নিহত সাইদুল ইসলাম কুসুম্বি ইউনিয়নের হাফুনিয়া কলোনী গ্রামের মৃত শাহ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় কুসুম্বি ইউনিয়নের হাফুনিয়া কলোনী গ্রামের নিজ গোয়ালঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানায়ায়, গত ৬দিন আগে সাইদুল সারিয়াকান্দি উপজেলার কুতুকপুর গ্রামের নাদু প্রাং এর মেয়েকে বিয়ে করে। স্ত্রী নাসরীন আক্তারকে ভোর ৫টায় গোসল করার কথা বলে ঘর থেকে বাহির হয়। সকাল ৮টায় স্ত্রী নাসরীন ঘুম থেকে উঠে দেখে স্বামী সাইদুল ইসলাম পাশে নেই। কিছুক্ষন পরে গোয়াল ঘরে গিয়ে দেখে মাথায় আঘাত করা ঝুলন্ত লাশ। তখন আত্মীয় স্বজন ও এলাকবাসীকে খবর দেয়। তারা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শেরপুর থানার এসআই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023