শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

বগুড়া মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি এবং জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক, বর্ষিয়ান সাংবাদিক ওয়াসিকুর রহমান বেচান। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এবং বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সহ-সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাবেক সাধারন সম্পাদক মমিনুর রশিদ শাইনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, (২৫ মে) রোববার সকাল সাড়ে ৯টায় শহীদ চান্দু স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ। মোট ৬টি দলে শতাধিক মিডিয়া কর্মি টুর্ণামেন্টে অংশ নিচ্ছেন। ২৭ মে সকাল ১০টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক হোসনা আফরোজা এবং পুলিশ সুপার জেদান আল মুসা পুরস্কার বিতরন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023