শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনায় ছুটিতে থাকা প্রবাসীরা সৌদিতে ফিরতে পারবেন না

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

বৈশ্বিক মহামারি নোভেল করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিরতে পারবেন না বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট বিভাগ। গতকাল মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবে বন্ধ রয়েছে সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট ও স্থলবন্দরসমূহ। এর মাঝে বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসীদের ও বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার।

 

তবে ছুটি নিয়ে নিজ দেশে ফেরত যাওয়া প্রবাসীরা ও বিদেশীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ। কেবল করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই ছুটিতে দেশে থাকা প্রবাসী ও বিদেশি নাগরিকরা সৌদি আরবে ফেরত যেতে পারবেন।

 

এ ছাড়া চলতি বছরের হজ আন্তর্জাতিকভাবে পালন করা হবে না বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটিতে বসবাসকারী সীমিত সংখ্যক নাগরিক ও প্রবাসীরা সতর্কতার সঙ্গে পবিত্র হজ পালন করতে পারবেন।

 

এদিকে, বর্তমানে চলা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবে ফিরতে পারবেন ছুটিতে থাকা প্রবাসীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই যদি কারও ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, তবে কর্মক্ষেত্রে বা স্পন্সরের সঙ্গে যোগাযোগ করলে ছুটির মেয়াদ বৃদ্ধি করা যাবে।

 

এ ছাড়া সৌদি আরবের বাইরে থাকা অবস্থায় যদি প্রবাসীদের আকামার মেয়াদ শেষ হয়ে যায়, তবে সে ক্ষেত্রেও কোন জরিমানা করা হবে না বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023