শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার: রিজভী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ গ্রহণের চেষ্টা করে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে সোমবার (১০ মার্চ) তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কোনো কন্যা শিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই দেশে। বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি-এসপি অফিসে তদবির-তদারকি নয়। এছাড়া ছাত্রদের কথা মত চললে কী করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্নও রাখেন রিজভী আহমেদ। বলেন, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023