শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

‘অন-অ্যারাইভাল’ ভিসা বিদেশিদের জন্য বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশে আগত বিদেশি নাগরিকরা আপাতত অন-অ্যারাইভাল ভিসা বা আগমনী ভিসা পাবেন না। পরবর্তী নির্দেশ দেয়ার আগ পর্যন্ত এই সেবাটি স্থগিত থাকবে। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কয়েক দফায় স্থগিতের মেয়াদ বাড়িয়েছিল সরকার।

 

 

আজ বুধবার (১৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়, ‘তবে শুধুমাত্র বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে আগমনী ভিসা দেওয়া যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসা প্রার্থীকে ৭২ ঘণ্টার মধ্যে ইস্যুকৃত পিসিআর কোভিড-১৯ মুক্ত সনদ (ইংরেজিতে অনুবাদ করা) এবং তিনি এদেশের একজন প্রকৃত বিনিয়োগকারী/ব্যবসায়ী মর্মে প্রয়োজনীয় প্রত্যয়ন ও এ সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র ইমিগ্রেশন কাউন্টারে জমা দিতে হবে।

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ভেতরে প্রথমে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে সরকার। বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গ বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও। পূর্বের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা ১৫ জুন পর্যন্ত বন্ধ ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023