শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বিশ্বকাপ খেলতে আমিরাতের উদ্দেশে দেশ ছাড়লো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

আগামী ৩ অক্টোবর শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারের আসরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। কিন্তু গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তন হয়। নিরাপত্তা শঙ্কায় এই আসর আরব আমিরাতে স্থানান্তর করে আইসিসি।

আমিরাতে হলেও আয়োজক দেশ হিসেবে থাকবে বাংলাদেশের নামই। যে কারণে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্বকাপের আসর।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। বি-গ্রুপে বাংলাদেশের মেয়েদের অন্য প্রতিপক্ষ হলো- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার খোলস থেকে বের হতে চায় জ্যোতিরা। গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সেই প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023