শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

বঙ্গবন্ধু সেতুতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দশজন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ঢাকা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সেতুতে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, মরদেহ তিনটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023