শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সদর উপজেলায় আবু তালেব (৩০) নামে এক যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। আবু তালেব সদর উপজেলার আকাশতারা গ্রামের আব্দুস সামাদের ছেলে ও বগুড়া শহর যুবলীগের সাবগ্রাম বন্দর শাখা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবু তালেব উপজেলার সাবগ্রাম বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তার বাড়ির কাছে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তালেবের পথরোধ করে রাস্তার পাশে একটি কচুক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, আবু তালেব হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। দিনের বেলায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় অনেকেই খুনিদের দেখেছেন।

 

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তালেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023