শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

 

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময়টায় একাই বাসায় অবস্থান করছিলেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। কেন, কোন পরিস্থিতিতে পরে এমন আত্মহননের পথ বেছে নিলেন এই অভিনেতা তা এখনো জানা যায়নি।

 

কয়েকদিন আগেই সুশান্তের প্রাক্তন সহকারী ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। যার মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন সুশান্ত নিজেই।

 

টেলিভিশনে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে অভিনয় ক্যারিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত। পর ‘কাই পো চে’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।

 

এরপর একে একে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’সহ একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সুশান্ত।

 

শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল এই বলিউড তারকাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023