শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪

বগুড়ায় র‌্যাবের অভিযানে ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুর রহিম (৫৫) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার ধুনট উপজেলার প্রতাব খাদুলী এলাকার খলিলুর রহমানের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা।
সোমবার (২০ মে) র‌্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার ধুনট থানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, ১৯৯৯ সালে মোঃ আব্দুর রহিম তার আপন চাঁচাকে জমিজমার বিরোধে নির্মমভাবে হত্যা করেন। এরপর নিজের পরিচয় গোপন করে ভুয়া এনআইডি তৈরী করে স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ ২৪ বছর পর র‌্যাবের তৎপরতায় তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023