শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সৌদিতে করোনায় ২৬৪ বাংলাদেশির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন হাজার ২৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে আরও ৩৭ জন।

 

 

করোনাভাইরাস নিয়ে নিয়মিত বুলেটিনে মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

 

মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবে এখন পর্যন্ত এক লাখ আট হাজার ৫৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৭৩০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩৩৯ জন।

 

 

রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের তথ্যানুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ২৬৪ বাংলাদেশি করোনায় মৃত্যুবরণ করেছেন।

 

 

এদের মধ্যে জেদ্দা অঞ্চলে ১৬৪ ও রিয়াদ অঞ্চলে ১০০ জন। চিকিৎসাধীন প্রায় ১১ হাজার।

 

 

করোনার সংক্রমণ ঠেকাতে গত ৫ জুন হজ ও ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার প্রবেশপথ বন্দরনগরী জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করে সৌদি আরব।

 

 

লকডাউনের পাশাপাশি বিকাল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও চলছে। সেখানে মসজিদগুলোতে নামাজ বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সব সরকারি-বেসরকারি কর্মীদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

 

 

দেশটির অন্য শহরগুলোতে নামাজের জন্য মসজিদ খোলা রয়েছে। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চলে একাত্তরটি মসজিদ বন্ধ করা হয়েছে। মুসল্লিদের সংক্রমণ থেকে বাঁচাতে ওই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

 

অন্যদিকে এ বছর সীমিত পরিসরে হজ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব। আগ্রহীদের বাড়তি স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল হজের অনুমতি মিলবে। তবে বয়স্কদের জন্য এবার হজ পালনের সুযোগ থাকছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023