শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নন্দীগ্রামে এতিমদের সঙ্গে সাংবাদিকদের ঈদ উদযাপন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বগুড়ার নন্দীগ্রামে ঈদের দিন এতিম শিশুরা অনিন্দ্য সুন্দর ভালোবাসা ঘেরা পরিবেশে মেতে উঠেছিল। দুপুরে একবেলা প্রতিটি থালায় ছিল বিরিয়ানি, গোশত ও সালাদ। সঙ্গে ছিল কোল্ড ড্রিংকস। এতিমদের সঙ্গে ঈদের দিন সময় কাটিয়েছেন সাংবাদিকরা। অন্য সবার মতোই এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীরা ঈদ উদযাপন করেছে। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন এতিম শিশুদের মলিন মুখে দেখা দেয় হাসির ঝিলিক।

ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) নন্দীগ্রাম উপজেলার বর্শন নূরানী শিশুসদন ও হাফেজিয়া মাদ্রাসা চত্বরে সাংবাদিক নজরুল ইসলাম দয়া ও তার সহকর্মীরা উপস্থিত হন। তারা দুপুরে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে বারান্দায় বসে খাবার খেয়েছেন। এতিমদের জন্য নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম ও সাংবাদিকরা যৌথ সমন্বয়ে সেখানেই বিরিয়ানি ও গোশত রান্নার ব্যবস্থা করে। আগেরদিন সেখানে গোশতসহ ঈদ সামগ্রী পাঠানো হয়েছিল। এর দুদিন আগে মাদ্রাসার ১৪জন এতিম শিশুসহ ১৭জনকে ঈদ উপহার ও ইফতারে রান্না করা খাবার দিয়েছিলেন সাংবাদিকরা।

ঈদের দিন এতিমখানায় ৩৯জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক ছিলেন। এরমধ্যে ২৫জন এতিম রয়েছে এবং ১৪জনের একমাত্র ঠিকানা এই শিশুসদন। যাদের কারও বাবা নেই, কারও মা নেই। তারা এতিমখানাতেই ঈদ উদযাপন করে।

দুপুরে এতিমদের সঙ্গে সময় কাটান সাংবাদিক নজরুল ইসলাম দয়া। সঙ্গে ছিলেন সহকর্মী রাসেল মাহমুদ, এমদাদুল হক, আব্দুল মান্নান, শ্রমিকলীগ নেতা ফারুক হোসেন ও আজমীর হোসেন। উপস্থিত ছিলেন বর্শন নূরানী শিশুসদন ও হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আমিনুল ইসলাম, শিক্ষক হাফেজ মোছাদ্দিক আলী, হাফেজ ফিরোজ হোসেন। এদিন বিকেলে এতিমদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন থানার ওসি আজমগীর হোসাইন আজম।

নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন বলেন, এতিমদের ঈদ উপহার ও রোজায় ইফতারে রান্না করা খাবার দিয়েছিল সাংবাদিকরা। ঈদের দিন তারা একসঙ্গে দুপুরের খাবার খেয়ে এতিমদের মুখে হাসি ফুটিয়েছে। প্রতিবছর মুসলিমদের ঘরে ঘরে ঈদ আনন্দ আসে আবার চলে যায়। ঈদ আনন্দকে নিজ নিজ আঙ্গিনায় আবদ্ধ করতে প্রত্যেকেই ব্যস্ত। এই সমাজে এতিমদের ঈদ আনন্দ অনেকটা সাদামাটা। এরমাঝেই ঈদের দিন অনিন্দ্যসুন্দর অনুভূতি ও এতিমদের মুখে অকৃত্রিম সুন্দর হাসি ফুটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023