শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলার ছয় মাস পূর্ণ হলো আজ। ইসরায়েলি হামলায় ছয় মাসে নিহত হয়েছেন ৩৩ হাজার ১৩৭ জন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার।

জানা যায়, নিহতের এর মধ্যে শিশুর সংখ্যা ১৩ হাজারের বেশি। এছাড়া এই ছয় মাস ধরে চলা হামলায় আহত হয়েছেন প্রায় ৭৬ হাজার ফিলিস্তিনি।
হিথরো বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হামলায় পুরো গাজা ভূখণ্ড প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বর্বর হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত ও ৬৫ জন আহত হয়েছেন।

ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরায়েল গাজা উপত্যকার পরিবারগুলোর বিরুদ্ধে চারটি গণহত্যা চালিয়েছে, যার ফলে গত ২৪ ঘণ্টায় ৪৬ জন শহীদ ও আরও ৬৫ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর সীমান্ত ভেঙে ইসরায়েলে হামলা চালায় হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় আকাশপথে হামলা চালায় দখলদার ইসরায়েল। পরে স্থল অভিযানও শুরু করে দেশটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023