শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), সদস্য আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)। তাদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে৷ আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি৷

বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল কালাম নামের এক দিনমজুর বলেন, বিকট শব্দ শুনে দেখতে পাই প্রাইভেটকারের এক যাত্রী ছিটকে সড়কে পরে ঘটনাস্থলেই মারা যান। পরে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটির কাছে গিয়ে ভেতরে নিহত আরও দুইজনকে দেখতে পাই। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন। প্রাইভেটকারটি সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল বলেন, নিহত তিনজনই মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী। ঘাতক বাসের চালক ও সহকারীকে শনাক্তে কাজ চলছে।

এসআই মিজানুর রহমান বলেন, সকালে প্রাইভেটরাটি নওগাঁর দিকে যাচ্ছিলো। এরুলিয়ার সামনে ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যাওয়ায় গাড়িটি কেটে মরদেহ বের করতে হয়েছে। আহত দুইজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023