শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের শুনানিতে অংশ নিচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

ফিলিস্তিনি ভূখণ্ডে বিগত ৫৭ বছর বা প্রায় ছয় দশক ধরে ইসরায়েল দখলদারিত্ব চালিয়ে আসছে। ইহুদিবাদী দেশটির আগ্রাসনের মধ্যেই এ দখলদারিত্বের বৈধতা নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ঐতিহাসিক শুনানিতে আজ অংশ নিচ্ছে বাংলাদেশ।

এর আগে গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে সপ্তাব্যাপী শুনানি শুরু হয়। এ শুনানি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এতে বাংলাদেশসহ ৫২টি দেশ ও তিনটি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকাসহ ১১টি দেশ শুনানিতে অংশ নেবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানের পরিপ্রেক্ষিতে আইসিজেতে এ শুনানি শুরু হয়েছে। ২০২২ সালে আইসিজের প্রতি এই শুনানির আহ্বান জানিয়েছিল সাধারণ পরিষদ।

শুনানি শেষে একটি মতামত বা নির্দেশনা দেবেন আইসিজে। ধারণা করা হচ্ছে, আইসিজের এ-সংক্রান্ত নির্দেশনা আসতে আনুমানিক ছয় মাস সময় লাগতে পারে।

ইসরায়েল আইসিজের এ শুনানিতে অংশ নিচ্ছে না। তবে লিখিত পর্যবেক্ষণ পাঠিয়েছে। সপ্তাহ ধরে ধাপে ধাপে এই শুনানি হবে।

এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১৩৫ দিন পেরিয়ে গেছে। এই সময়ে ২৯ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ৭০ হাজার মানুষ আহত হয়েছে। বাস্তুহারা হয়েছে গাজায় ২৪ লাখ বাসিন্দার প্রায় সবাই। সোমবার (১৯ ফেব্রুয়ারি) অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023