শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পাপুয়া নিউগিনিতে উপজাতিদের মধ্যে সংঘর্ষ, গুলিতে নিহত ৬০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

পাপুয়া নিউগিনির প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় উপজাতি গোষ্ঠীর মধ্যে দীর্ঘ সময় ধরে চলছে সংঘর্ষ। এবার দেশটির হাইল্যান্ডে অতর্কিত গোলাগুলিতে অন্তত ৬০ জন নিহত হয়েছে। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

দেশটির রাজধানী পোর্ট মরেসবি থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত ওয়াবাগ শহর থেকে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার শুরু করেছে।

রয়েল পাপুয়া নিউগিনি কনস্টাবুলারি’র ভারপ্রাপ্ত সুপার জর্জ কাকাস বলেন, এটিই সবচেয়ে বড় হত্যাকাণ্ড, এর আগে এত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়নি। এ ঘটনায় আমরা এক প্রকার বিধ্বস্ত এবং মানসিক চাপে আছি। সেই সাথে সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ।

জমি এবং সম্পদের দখল নিয়ে দেশটির স্থানীয় উপজাতি গোষ্ঠী প্রায়ই দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। ফলে গত বছরের জুলাইয়ে এ অঞ্চলে তিন মাসের জন্য লকডাউন জারি করা হয়। একই সঙ্গে পুলিশ কারফিউ জারির পাশাপাশি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতিক বছরে অবৈধ অস্ত্রের যোগাযোগ বেড়ে যাওয়ায় সহিংসতা আরও বেড়েছে, ফলে হতাহতের সংখ্যাও বাড়ছে।

এ অঞ্চলের গভর্নর পেটার ইপাতাস বলেন, তাদের মাঝে যুদ্ধ শুরু হতে পারে, এজন্য অতর্কিত হামলা বেড়েছে। তবে গত সপ্তাহ থেকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাপুয়া নিউগিতে নিরাপত্তা বজায় রাখা খুবই কঠিন। দেশটিতে গত মাসে বড় ধরনের দাঙ্গা এবং লুটপাটের কারণে ১৫ জন নিহত হওয়ার পর সরকার জরুরি অবস্থা জারি করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023