শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

পাকিস্তানে রাজনৈতিক কার্যালয়ের বাইরে বড় বিস্ফোরণ, নিহত ২৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

নির্বাচনের মাত্র একদিন আগেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিশিনে স্বতন্ত্র এক প্রার্থীর কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪০ জনের বেশি। সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির সাধারণ নির্বাচনের মাত্র একদিন আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটল।

পিশিনের ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান জানিয়েছেন, পিশিনের নোকান্দি এলাকার এক প্রার্থীর কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পিশিনের খানোজাই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকারের রাজনৈতিক কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ হয়েছে। কাকার বেলুচিস্তান নির্বাচনী এলাকার পিবি ৪৭ ও পিবি ৪৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

আহতদের খানোজাই তেহসিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. হাবিব।

বোমা বিস্ফোরণের খবর জানার পর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বেলুচিস্তানের মুখ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে (আইজিপি) প্রতিবেদন তলব করেছে। ইসিপির মুখপাত্র বলেছেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023