শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

লোহিত সাগরে ব্রিটিশ-গ্রিক জাহাজ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

লোহিত সাগরে আবারও হামলা চালাল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। জাহাজ লক্ষ্য করে অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এতে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও সেটি চালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হুথিদের তিনটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন এমবি স্টার নাসিয়া। দুটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছে বিস্ফোরণ হয়, অন্য একটিকে ভূ-পাতিত করে মার্কিন নৌবাহিনী।

বলা হয়েছে, এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে; তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমবি স্টার নাসিয়া চলাচলের উপযোগী থাকায় সেখান থেকে চলে যায়।

ইয়েমেন থেকে ছোড়া অন্য তিনটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইড। সবগুলো ক্ষেপণাস্ত্রই জাহাজটির কাছে গিয়ে পতিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023