শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সুখবর, শারীরিক ক্ষতি করার ‘শক্তি হারাচ্ছে’ করোনাভাইরাস!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যে (সোমবার সকাল ১০টা পর্যন্ত) বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৬৬ হাজার ৮৭৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৬০ জনের।

প্রতি মুহূর্তে বাড়ছে এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যেন এই ভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে আধুনিক বিশ্ব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৩৭ হাজার ১৭৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ১৯৫ জনের।
তবে এই অবস্থায় আশার কথা শোনালেন ইতালির একজন চিকিৎসা বিজ্ঞানী। তার দাবি, দিনে দিনে শারীরিক ক্ষতি করার শক্তি হারাচ্ছে করোনাভাইরাস।

মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো বলছেন, ‘বাস্তবতা হল ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।’

ইতালির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার এসব কথা বলেন জাংরিলো।

ইতালিতে মে মাসের শুরুতেও ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু শেষ দিকে পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে সেখানে।

প্রক্রিয়াধীন থাকা ‘বৈজ্ঞানিক প্রমাণের’ কথা উল্লেখ করে জাংরিলো বলছেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।’

ইতালির আরও একজন ডাক্তার ভাইরাসটির দুর্বল হওয়ার কথা জানিয়েছেন।

এএনএসএ নিউজ এজেন্সিকে মাত্তিও বাসেটি নামের ওই চিকিৎসক বলেন, ‘দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।’

তার দাবি, কোভিড-১৯ এখন পরিষ্কারভাবে ভিন্ন রোগ!

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023