শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গাজায় ‘প্রতি ঘণ্টায় দুজন মাকে হত্যা করছে’ ইসরায়েলি বাহিনী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় ১৬ হাজার নারী ও শিশু নিহত হয়েছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতি ঘণ্টায় গড়ে দুজন মাকে হত্যা করা হয়। খবর আল-জাজিরা।

লৈঙ্গিক সমতা প্রচারকারী সংস্থা ইউএন উইমেন গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই অঞ্চলে নারী ও মেয়েরা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আশ্রয় থেকে বঞ্চিত। তারা এখন ‘আসন্ন অনাহার ও দুর্ভিক্ষের মুখোমুখি’হয়ে দিন কাটাচ্ছে।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি হামলার মোট নিহতের মাঝে নারী ও মেয়ে শিশুদের সংখ্যা রয়েছে সামনে, প্রায় ৭০ শতাংশ।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েল হামলার শুরুর পর থেকে গাজায় পিতৃহারা হয়েছেন ১০ হাজার শিশু। বাস্তুচ্যুতদের মধ্যে ১০ লাখ নারী ও মেয়ে শিশু রয়েছে।

সংস্থার নির্বাহী পরিচালক সিমা বাহাউস এক বিবৃতিতে বলেছেন, এ ১০০ দিন ও নিহতের সংখ্যা ফিলিস্তিনি জনগণের ওপর যে আঘাত হেনেছে, তা আগামী প্রজন্মকেও তাড়িত করবে।

তিনি আরও বলেন, আজ গাজার নারী ও মেয়েদের অবস্থা নিয়ে আমরা যতই শোক করি না কেন, আগামীকাল মানবিক সহায়তাবিহীন অবস্থায় এবং ধ্বংস ও হত্যার মাধ্যমে সমাপ্তি নিয়ে শোক করব।

উল্লেখ্য, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৪ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ৬২ হাজার ১০৮ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023