শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ফরিদপুরে নির্বাচনী জনসভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

ফরিদপুরের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

মঙ্গলবার (জানুয়ারি ০২) দুপুরে ঢাকা থেকে সড়ক পথে ফরিদপুর এসে পৌঁছান আওয়ামী লীগ প্রধান। সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম শেষে জনসভায় বিকেল ৩.১৫ মিনিটে যোগ দিন তিনি।

শেখ হাসিনার আগমনকে ঘিরে পুরো শহরে এখন উৎসবের আমেজ, গোটা শহরে সাজ সাজ রব। জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় যোগ দিতে মঙ্গলবার (জানুয়ারি ০২) সকাল থেকে রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন মানুষ।

সকাল থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজেন্দ্র কলেজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক।

নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থকদের রঙিন পোশাক, মাথায় রঙিন ক্যাপ, হাতে লাল-সবুজ পতাকায় বর্ণিল সাজে সেজেছে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকা।

সমাবেশ মাঠে নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023