শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আম্পানের ক্ষয়ক্ষতির খোঁজ নিতে মমতাকে প্রধানমন্ত্রীর ফোন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২২ মে) সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি সহমর্মিতা জানান।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করেন এবং পশ্চিমবঙ্গে আঘাত হানা সাইক্লোনে ক্ষয়ক্ষতির বিষয়ে তার কাছে জানতে চান।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাইক্লোনে জান-মালের ক্ষয়ক্ষতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমবেদনা জানান এবং অচিরেই রাজ্য সরকার এই ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সমবেদনা জ্ঞাপন করায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বুধবার (২০ মে) ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান। ঘূর্ণিঝড় তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলী এবং পশ্চিম মেদিনীপুরের অনেক এলাকা। হাজার হাজার কাঁচা বাড়ি ও গাছপালা ভেঙে গেছে আম্পানের ভয়াল থাবায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন মারা গেছেন কলকাতায়।

 

একই দিন বিকালে তীব্র ঝড়ো বাতাস আর বৃষ্টি ঝরিয়ে সাগর থেকে উপকূলে উঠে আসে আম্পান। এর মূল চোখ ছিল ভারতের দিকে। তবে বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা ও সুন্দরবন অংশের ওপর আঘাত করার পর আম্পানের বাংলাদেশ অংশটি উঠে আসে স্থলভাগে। উপকূলীয় জেলাগুলোতে ঝড় তীব্র না হলেও এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023