শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

লোহিত সাগরে মার্কিন হামলায় ১০ হুথি যোদ্ধা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

লোহিত সাগরে মার্কিন বাহিনীর হামলায় ইরান সমর্থিত ইয়েমেরনের ১০ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। সেই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটির তিনটি নৌকা সাগরে ডুবে গেছে। বিষয়টি নিশ্চিত করে এর প্রতিশোধের ঘোষণা দিয়েছে হুতি। রোববারের (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটিকে সমর্থন দিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগর ব্যবহার করা জাহাজে হামলা চালাচ্ছে তারা। এর জেরে রুটটি ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি জাহাজ কোম্পানি। ওই রুটটিতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, সিঙ্গাপুরের পতাকাবাহী, ডেনমার্কের মালিকানাধীন মারস্ক হ্যানজঘউয়ে হামলার চেষ্টা হয়। এ সময় তারা সহায়তা চায়। তাদের দুর্দশার জবাবে নৌবাহিনী সাড়া দিয়েছে।

এর আগে কার্গো জাহাজটিকে লক্ষ্য করে দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রে নিক্ষেপ করা হয়। এরমধ্যে একটি ক্ষেপণাস্ত্র মার্কিন বাহিনী গুলি করে ভূপাতিত করে। আর অন্যটি মারস্ক হ্যানজঘউয়ে আঘাত করে।

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, সাহায্যের জন্য গেলে হুতিরা মার্কিন হেলিকপ্টারগুলোতে গুলি চালায়। আত্মরক্ষার্থে গুলি করে কার্গো জাহাজের ২০ মিটার বা ৬৫ ফুটের মধ্যে আসা চারটি ছোট নৌকার মধ্যে তিনটি ডুবিয়ে দেয়। এতে ওই তিন নৌকায় থাকা সবাই নিহত হয়।

ইয়েমেনের বিদ্রোহীদের দখলে থাকা হোদেইদা বন্দরের একজন নামপ্রকাশ না করার শর্তে বলেন, হোদেইদা সমুদ্রে একটি জাহাজ থামানোর চেষ্টাকারী হুতি নৌকাগুলোতে মার্কিন হামলায় ১০ জন নিহত ও দুজন আহত হয়েছে। হোদেইদা বন্দরের আরেকটি সূত্র বলেন, জীবিত চারজন বন্দরে ফিরতে সক্ষম হয়েছে। এর মধ্যে আহত দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023