শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানান, রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। ককটেলের স্প্রিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বিস্ফোরিত ককটেলের শব্দে দৌলত চত্বরের দায়িত্বরত সবাই বাইরে বের হয়ে আসেন। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখে। ঘটনার সময় পাশের ভবনের একটি জানালার গ্লাস ভেঙে গেছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম  ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে কে বা কারা কোর্ট চত্বরে একটি ককটেল নিক্ষেপ করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023