শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

যাত্রীর চাপে দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা থেকে ফিরতে শুরু করেছে মানুষ। এমন অবস্থায় অতিরিক্ত যাত্রীর চাপের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

 

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, অতিরিক্ত যাত্রীর কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

এর আগে, সকালে পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে শত শত ঘরমুখো যাত্রী দৌলতদিয়ায় আসতে দেখা গেছে। কোনো প্রকার সামাজিক দূরত্ব না মেনে গা ঘেঁষে ঘাটে নামছেন যাত্রীরা। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও পারাপার হচ্ছে।

 

এছাড়া দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে পারের অপেক্ষায় রয়েছে এসব পণ্যবাহী ট্রাক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023