শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মাশরাফির প্রিয় ব্রেসলেট ৪২ লাখ টাকায় কিনে তাকেই উপহার!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক

করোনা মোকাবেলার জন্য নিজের ১৮ বছরের সঙ্গী প্রিয় ব্রেসলেটটি নিলামে বিক্রি করে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৪২ লাখ টাকায় ব্রেসলেটটি কিনেছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিস অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)। এর ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা।

 

তবে, বিক্রি করে দিলেও ব্রেসলেটটি মাশরাফির কাছেই থাকবে। কারণ, বিএলএফসিএ ব্রেসলেটটি কিনে আবার মাশরাফি বিন মর্তুজাকে গিফট করেছে। রবিবার রাতে নিলামের অনলাইন প্লাটফর্ম ‘অকশন ফর অ্যাকশন’ এর লাইভ সেশনে বিক্রি হয় ব্রেসলেটটি।

 

বিএলএফসিএ এর পক্ষ থেকে লাইভে এসে মমিনুল ইসলাম বলেন, ‘আমরা ৪০ লাখ টাকা দিয়ে ব্রেসলেটটি কিনলাম। কিন্তু এর সঙ্গে আমরা আরো ৫ শতাংশ দেব। অর্থাৎ, আমরা মোট দেব ৪২ লাখ টাকা। তবে, আমরা ব্রেসলেটটি আবার মাশরাফিকে গিফট করলাম। আমাদের প্রিয় অধিনায়কের ব্রেসলেট তার কাছেই থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা অনুষ্ঠান করে ব্রেসলেটটি মাশরাফির হাতে তুলে দেব।’

 

ব্রেসলেট বিক্রির টাকা চলে যাবে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে। সেখান থেকে পুরো টাকাটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। এ বিষয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘অনেকেই ভাবছেন ব্রেসলেটটি রূপার। কিন্তু এটি স্টিলের ব্রেসলেট। আমার খুব প্রিয়। এই ব্রেসলেট বিক্রির সম্পূর্ণ টাকা করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হবে। শুধু নড়াইল না, নড়াইলের বাইরে দেশের বিভিন্ন জায়গায় আমি সহায়তা করার চেষ্টা করব।’

 

করোনা মোকাবেলার জন্য এর আগে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান তার একটি ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। আর মুশফিকুর রহিম টেস্টে তার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে বিক্রি করেছেন ১৭ লাখ টাকায়। এছাড়া বাংলাদেশের ক্রীড়া জগতের আরো কয়েকজন তারকা তাদের প্রিয় স্মারক নিলামে বিক্রি করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023