শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। সোমবার সকাল থেকে ঘাট এলাকায় ঈদের ছুটিতে বাড়ি ফেরা হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

 

শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘাটে যানবাহনের পাশাপশি যাত্রীদের চাপ অত্যাধিক রয়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল ও অটোরিকশায় চেপে ঘাটে আসছেন। এমনকি রাতের বেলায় যাত্রীরা ট্রাকে করে ঘাটে পৌঁছেছেন।

 

‘ঘাটে ফেরি ভেড়ার সঙ্গে সঙ্গে হাজারো যাত্রী গাদাগাদি করে ফেরিতে চড়ছেন। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই যাত্রীরা নদী পারাপার করছেন’

 

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহামদ আলী বলছেন, কর্তৃপক্ষ ৪টি ফেরি চলাচলের নির্দেশ দিয়েছে। ওইসব ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এখন যেরকম চাপ রয়েছে তা বেলা বাড়ার সাথে সাথে কমে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023