শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নিউইয়র্কের মসজিদে প্রকাশ্যে আজানের অনুমতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নিউইয়র্কের সব মসজিদে প্রকাশ্যে আজানের অনুমতি দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার শহরের মেয়র এরিক অ্যাডামস এক নির্দেশনায় এই ঘোষণা দেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এর আগে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রকাশ্যে আজানের অনুমতি দিয়েছিল প্রশাসন। সেটাই ছিল যুক্তরাষ্ট্রের বড় কোনো শহরে প্রকাশ্যে আজানের অনুমতির প্রথম ঘটনা। এবার নিউইয়র্কেও পূর্ব অনুমতি ছাড়া প্রকাশ্যে আজান দেওয়া যাবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

এপির প্রতিবেদনে বলা হয়, এখন থেকে জুমার নামাজের আজান ও রমজান মাসে মাগরিবের আজান দেওয়ার ক্ষেত্রে মসজিদগুলোর পূর্ব অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

আজানের শব্দের মাত্রা নির্ধারণে মসজিদগুলোর সঙ্গে সমন্বয় করবে পুলিশের কমিউনিটি অ্যাফেয়ার্স বিভাগ। মেয়র অ্যাডামস বলেন, আজানের শব্দ ১০ ডেসিবল পর্যন্ত হতে পারে।

মেয়র বলেন, ‘অনেকদিন ধরে এমনটা মনে করা হচ্ছিল যে মুসলিম সম্প্রদায় বঞ্চিত। তারা মাইকে আজান দিতে পারছেন না। আজ আমরা এই সীমারেখা ছিড়ে ফেলছি আর মসজিদগুলোকে আজান দেওয়ার অনুমতি দিচ্ছি। তারা এখন থেকে জুমার নামাজ ও রমজান মাসে আজান কোনো পূর্ব অনুমতি ছাড়াই মাইকে দিতে পারবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023