শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় ২৯ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

র‌্যাব সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দুপুরে শিবগঞ্জ থানার জয়পুরহাট রাস্তার মোড় মোকামতলা অগ্রনী ব্যাংক লিমিটেড এর সামনে রংপুর টু বগুড়া মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে ১টি পিকআপকে (ঢাকা মেট্রো-ন-১৪-৪৯৯৬) থামার জন্য সংকেত দিয়ে পিকআপটি থামিয়ে পিকআপে থাকা, মোঃ নুর আনিম (২৩) (ড্রাইভার), পিতা- মোঃ শহিদুল ইসলা, সাং- শিবরাম, থানা ও জেলা-কুড়িগ্রাম, শ্রী সুমন চন্দ্র রায় (২৮) (নওমুসলিম মোঃ সুমন মিয়া) (হেলপার), পিতা-শ্রী দুলাল চন্দ্র রায়, মোঃ সুমন ইসলাম (২৭), পিতা-মোঃ সোনা উল্ল্যা, মোঃ ফরহাদ ইসলাম (২৫), পিতা-মোঃ আবুল কাশেম, সর্ব সাং-শাজাহান কলোনী, থানা ও জেলা-লালমনিরহাট‘দের আচরনবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করা হয়। ধৃত আসামীগণ জিজ্ঞাসাবাদে তাদের উপরোক্ত নাম প্রকাশ করে এবং তাদের হেফাজতে থাকা পিকআপের উপরে ভাঙ্গা ফ্রিজ এর ভিতর নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে পিকআপের উপর বিশেষভাবে রক্ষিত অবস্থায় ফ্রিজ এর অভ্যন্তরীণ চেম্বার হতে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা ১টি পিকআপ, ৫টি পুরাতন ভাঙ্গা ফ্রিজ, ৫টি মোবাইল, ৭টি সিম এবং নগদ ৬০০/- টাকাসহ জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান সমগ্র বাংলাদেশে সরবরাহ করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023