শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

চট্টগ্রামের সন্দ্বীপ থানার মগধরা ইউনিয়নে একটি নূরানী মাদরাসার ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক আবু তাহের প্রকাশ শিপনকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন  আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। মামলা পরিচালনায় সহযোগিতা করেন অ্যাডভোকেট শিমুল বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া ও চৈতি বড়ুয়া। কারাদণ্ডপ্রাপ্ত আসামি শিপন হারামিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বক্তা সেরাং এর বাড়ির মৃত আবুল কালাম প্রকাশ ফখড়ের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ জুন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এর নূরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী (৭) পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে সকাল সাড়ে দশটার দিকে বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। সেদিন বড় ভাই গাড়ি নিয়ে দূরবর্তী এলাকায় যাওয়ায় মাদরাসায় যেতে পারেনি। মাদরাসার বারান্দায় ভাইয়ের জন্য অপেক্ষায় থাকা অবস্থায় মাদরাসা শিক্ষক তাহের ছাত্রীকে অফিস রুমে ডাকেন। ছাত্রী যেতে না চাইলে বেত দিয়ে পিটিয়ে তাকে অফিস রুমে নিয়ে যায়। মাদরাসার শিক্ষার্থীরা সকাল ১১টার দিকে চলে গেলে অফিস রুমের ফ্লোরে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন শিক্ষক তাহের। ধর্ষণের কথা কাউকে বললে পুনরায় পেটানো হবে বলে ভয়ভীতি দেখানো হয়। শিক্ষক পুকুরে গেলে ওই ছাত্রী পালিয়ে বাড়িতে চলে আসে। পরে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ১৩ জুন সন্দ্বীপ থানায় ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ২০ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক।

বিষয়টি ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিকো বড়ুয়া নিশ্চিত করেন। তিনি বলেন, ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদরাসার শিক্ষক আবু তাহের প্রকাশ শিপনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023