শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়া জেলা বিএনপির সম্পাদকসহ ২ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

বগুড়ায় বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি স্থাপনায় হামলার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ২০০ নেতার নাম উল্লেখ করে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ।

এ মামলায় মঙ্গলবার গভীর রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও সাবেক জামায়াত নেতা এবিএম মাজেদুর রহমান জুয়েলকে গ্রেফতার করেছে।

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বুধবার সকালে এ তথ্য জানান।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, পুলিশ ও তাদের স্থাপনায় হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০০ জনের (বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী) নামে পৃথক তিনটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত অনেককে আসামি করা হয়।

মামলার পর রাতেই বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও পুরান বগুড়ার বাসা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023