শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অসম প্রেমের সম্পর্ক স্বীকার করে সিঙ্গাপুরের স্পিকার ও এমপির পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

সিঙ্গাপুরের বিবাহিত নারী স্পিকারের সঙ্গে অবিবাহিত পুরুষ পার্লামেন্ট মেম্বারের অসম প্রেমের সম্পর্ক দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। দেশটির প্রধানমন্ত্রী তাদের সতর্ক করলেও ঠেকাতে পারেননি এই অসম প্রেম। পরে প্রেমের সম্পর্ক স্বীকার করে নিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের স্পিকার তান চুয়ান জিন এবং এমপি চেন লি হুই। খবর স্ট্রেইটস টাইমস এর।

সোমবার রাজধানী সিঙ্গাপুর সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুং। তিনি বলেন, সোমবার তারা দু’জনই আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।
জানা গেছে, সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার ৫৪ বছর বয়সী তান চুয়ান জিন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের মা। তিনি এবং এমপি ৪৭ বছর বয়সী চেন লি হুই উভয়েই ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) উচ্চ পর্যায়ের সদস্য। ২০২০ সাল থেকে তাদের মধ্যে ঘনিষ্টতা শুরু।

কিন্তু দলের পক্ষ থেকে তাদেরকে এর আগে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছিল, যেহেতু তান চুয়ান জিন বিবাহিত, তাই তাদের ঘনিষ্টতা দলের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তাই তারা যেন নিজেদের সম্পর্ককে আর বাড়তে না দেন।

তান চুয়ান জিন এবং চেন লি হুই দলের উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্ত সেই সময় মেনে নিলেও পরে সেখান থেকে সরে আসেন। সম্প্রতি পিএপির ভেতরে তাদের দুই জনের সম্পর্ক নিয়ে পিএপির বিরুদ্ধে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023